সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

মাধবপুরে ধর্ষণ নাটকের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর সভা

  • আপডেট টাইম বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ৪৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামে মাদ্রাসার শিক্ষকের স্ত্রীকে কতিথ ধর্ষণ নাটকের ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরপুর গ্রামের বিশ্বরোডের মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি মেম্বার সামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী ইয়াছিন মিয়া, হাজী ওয়াহিদ মিয়া, মকবুল হোসেন, মোজাফফর মিয়া, আমিন আলী, হোসেন মিয়া, নজরুল ইসলাম, ফরাস উদ্দিন, ধনা মিয়া, জাহির মিয়া, জলফু মিয়া, নূর মিয়া, ছানু মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, মামলাবাজ এখলাছুর রহমান যাদের বিরুদ্ধে এই ধর্ষনের অভিযোগে করেছে, তারা সমাজের প্রতিষ্ঠিত লোক। এখলাছ মিয়া প্রায় সময় এলাকায় মিথ্যা ঘটনা সাজিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানী করে। যে কারণে স¤প্রতি এলাছ মিয়াকে মাদ্রাসা কর্তৃপক্ষ চাকুরীচ্যুত করে।
বক্তারা বলেন, কিছু দিন পূর্বেও এখলাছ তার মাকে তার শ্বশুর বাড়ীতে লুকিয়ে রেখে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপর অপহরণের মামলা দায়ের করে। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখলাছুর রহমানের শ্বশুর বাড়ী হবিগঞ্জ শহরের অনন্তপুর থেকে উদ্ধার করে। এতে নিজের সাজানো জালে এখলাছুর রহমান নিজেই ফেসে যায়। বক্তারা আরো বলেন, ভবিষ্যতে যদি এখলাছুর রহমান এ ধরনের কোন কর্মকান্ড করে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com