শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শতাধিক বালকদের সুন্নাতে খৎনার আয়োজন করেছে শাহ ইউনুছ উদ্দিন পীর কল্যাণ ট্রাষ্ট ইউকে

  • আপডেট টাইম বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলায় দরিদ্র বালকদের সুন্নাতে খৎনা করার আয়োজন করেছে শাহ ইউনুছ উদ্দিন পীর কল্যাণ ট্রাষ্ট ইউকে। গতকাল নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর আর্দশ গ্রামের শাহ সাজ্জাদুর রহমানের বাড়ীতে এ খৎনা অনুষ্ঠিত হয়। শাহ ইউনুছ উদ্দিন পীর কল্যাণ ট্রাষ্ট ইউকের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক শাহ হাবিবুর রহমান বেলায়েতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ট্রাষ্টের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী শাহ দলিলুর রহমান দিলাল, বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাহ’র কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক কাজী এম. হাসান আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ লুৎফুর রহমান, সাবেক মেম্বার নজরুল ইসলাম জিতু মিয়া, সাবেক মেম্বার মোস্তাহিদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন রাইয়াপুর পূর্ব জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ আতাহার আলী, মাওঃ মোঃ মাহবুবুর রহমান, ডাঃ মোঃ মোশাহিদ আলী খলিফা, হাফেজ আফজল হোসেন, ফরহাদ মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাফিজ আব্দুল সামাদ। অনুষ্ঠানে কুর্শি ইউনিয়নের শতাধিক হতদরিদ্র বালকদের সুন্নাতে খৎনা ও ঔষধ বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com