বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৪ শিশু হত্যা মামলার চার্জশিট শীঘ্রই

  • আপডেট টাইম সোমবার, ৭ মার্চ, ২০১৬
  • ৬৬৩ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী \ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে হত্যার ঘটনায় শিগগিরই চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে। গতকাল রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মোকতাদির হোসেন রিপন এ তথ্য জানান।
তিনি জানান, হত্যা মামলাটির তদন্ত এখনো শেষ হয়নি, তবে দ্রুত গতিতে এগিয়ে চলছে। শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে। ইতোমধ্যে পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে প্রধান অভিযুক্ত পঞ্চায়েত সর্দার আব্দুল আলী বাগাল, তার দুই ছেলে জুয়েল ও রুবেল, একই গ্রামের শাহেদ, সালেহ আহমেদ ছায়েদ, আরজু ও বশির নামে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আসামীরা হবিগঞ্জ কারাগারে রয়েছেন। এর মধ্যে অভিযুক্ত জুয়েল, রুবেল, আরজু ও শাহেদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া হত্যা মামলার আরেক আসামী অটোরিকশা চালক বাচ্চু মিয়া র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নুরাণী প্রথম শ্রেণির ছাত্র আব্দুল কাদিরের ছেলে ইসমাইল মিয়া (১০)। তাদের মধ্যে শুভ, মনির ও তাজেল একে অপরের চাচাতো ভাই।
উলে­খ্য, গত ১২ ফেব্র“য়ারি সন্ধ্যায় ওই চার শিশুকে অপহরণ করা হয়। এর পাঁচদিন পর ১৭ ফেব্র“য়ারি বুধবার সকালে গ্রামের পাশের ইছারবিল খালের পাশে বালুমিশ্রিত মাটিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শিশু মনির, শুভ ও তাজেলের বাবার সঙ্গে গ্রামের পঞ্চায়েত সর্দার নিয়ে ও একটি বড়ই গাছ কাটাকে কেন্দ্র করে একই গ্রামের পঞ্চায়েত আব্দুল আলী ওরফে বাগাল মিয়ার বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে শিশুদের অপহরণের পর হত্যা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com