শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে বাল্য বিয়ে পন্ড \ বরের পিতাকে ১৫ দিন জেল

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মার্চ, ২০১৬
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ চুনারুঘাটে ১৪ বছরের কিশোরে সাথে বিয়ে ঠিক করানোর অপরাধে বড়ের বাবা নুরুল হক (৪৫) কে ভ্রাম্যমান অদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কাচিশাইল গ্রামের এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাচিশাইল গ্রামের নুরুল হকের ছেলে জামাল মিয়া (১৪) এর সাথে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের চিকন শাহ ফকির বাড়ি এলাকার মোঃ আউস মিয়ার মেয়ের বিয়ে ঠিক হয়। আজ শুক্রবার বড় সেজে মাধবপুরে চিকন শাহ ফকির বাড়ি যাওয়ার কথা ছিল বরের। ঘটনা ঘটলো উল্টো। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনময় ইসলাম এর নেতৃত্বে ও এসআই কবির হোসেন ভূইয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে কাচিশাইল গ্রামে অভিযান চালায়। ভয়ে পালায় বড় জামাল। পুলিশ কিশোর ছেলের বিয়ে ঠিক করার অপরাধে পিতাকে আটক করে থানা নিয়ে আসেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট ভ্রাম্যমান আদালত বসিয়ে বড়ের পিতা নুরুল হককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com