বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা থেকে অপহরনের ১৫ দিন পর \ নবীগঞ্জের প্রবাসীকে উদ্ধার ২ অপহরণকারী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মার্চ, ২০১৬
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ঢাকা থেকে অপহৃত নবীগঞ্জের লিবিয়া প্রবাসী এক ব্যক্তিকে কুমিল­া থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় অপহরণের অভিযোগে দীপমান গ্রামের সাদেক মেম্বারের পুত্র মোতালেব হোসেন ও আক্তার হোসেন নামের দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল­ার দাউদকান্দি উপজেলার দীপমান গ্রাম থেকে লিবিয়া প্রবাসী সিয়াম আহমেদ মাহিনকে (২৭) উদ্ধার করা হয়। মাহিন নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের হেলাল উদ্দিনের পুত্র।
র‌্যাব-১১ কুমিল­ার ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর এএসপি মংনেথোয়াই মারমা জানান, লিবিয়া প্রবাসী মাহিনকে ঢাকার পুরানা পল্টন থেকে ১৫ দিন আগে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে মাহিনের ভাই বাহার উদ্দিন র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব দাউদকান্দি উপজেলার দীপমান গ্রাম থেকে মাহিনকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মোতালেব হোসেন ও আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com