শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাবার জন্য ঔষধ আনা হলনা স্বর্ণার \ ঘাতক বাস কেড়ে নিল প্রাণ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মার্চ, ২০১৬
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাবা অসুস্থ। ঔষধের দরকার। ১০ বছরের শিশু কন্যা স্বর্ণা আক্তার গিয়েছিল বাবার জন্য স্থানীয় বাজার থেকে ঔষধ আনতে। কিন্তু ঔষধ নিয়ে তাকে আর বাড়ি ফেরা হল না। বাড়ি থেকে সম্পুর্ণ সুস্থ, স্বাভাবিক অবস্থায় বেরোনোর মাত্র কিছুক্ষণের মধ্যেই তাকে চলে যেতে হল না ফেরার দেশে। একটি ঘাতক বাস তার প্রাণ কেড়ে নিল। হতভাগ্য স্বর্ণা বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের আব্দাল মিয়া মেয়ে। সে স্থানীয় সিংহনাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চলিতাতলা পয়েন্টে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার পিতার জন্য ঔষধ কিনতে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের চলিতাতলা পয়েন্টে আসে স্বর্ণা। সেখানে সাঈদ মিয়ার স্টেশনারী দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শিশু স্বর্ণা আক্তার নিহত হয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় ঘন্টাখানেক সময় যান চলাচল বন্ধ থাকে। দুপুর ১২টার দিকে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করে অবরোধ তোলে যানচলাচল স্বাভাবিক করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com