বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিএনপির দলীয় মনোনয়ন জমা দিয়েছেন কামরুল হাছান চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা তাঁতী দলের সভাপতি ও পৌর বিএনপির কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ কামরুল হাছান চৌধুরী গতকাল দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল সন্ধ্যায় বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন এর হাতে তিনি মনোনয়ন জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল এনামুল হক, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, বানিয়াচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি এডঃ আব্দুল কাদির, ইউনিয়ন যুবদলের সভাপতি আবু নাসের, হাজী জয়নাল আবেদীন চৌধুরী, সুয়েব উদ্দিন চৌধুরী, মাহবুব উদ্দিন চৌধুরী, হাজী আক্রাম আলী, সানু মিয়া, আজিজুল ইসলাম, সমুজ মিয়া, হিরাজ মিয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com