মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলের নতুন বাজারে তেলের দোকানে আগুন

  • আপডেট টাইম রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবলের নতুন বাজারে তেলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিক হেলাল মিয়া। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌছে। তবে এর আগেই বালু দিয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
জানা যায়, উপজেলার নতুন বাজারের হেলাল মিয়ার তেলের দোকানে গতকাল সন্ধ্যায় মোমবাতির আগুন ডিজেলে পড়ে গেলে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং তেল ও তেলের ড্রাম ফেটে তেল চতুর্দিকে ছড়িয়ে পড়ে। দোকানের আসবাবপত্রসহ মালামাল পুড়ে যায়। স্থানীয় লোকজন বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জামাল হোসেনের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
এ ঘটনায় আশপাশের দোকান গুলির মালামাল সরিয়ে নিরাপদ স্থানে নেয়ার চেষ্টা করে ব্যবসায়ীরা।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com