বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বৃন্দাবন সরকারি কলেজে মিলাদ

  • আপডেট টাইম রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এছাড়া মিলাদ মাহফিল উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও  তাবারুক বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুজ্জামান চৌধুরী। আলোচনা সভায় কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, ও প্রভাষকবৃন্দসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে বই বিতরণসহ নানা প্রকল্প বাস্তবায়ন করে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি সাধন করেছে। বৃন্দাবন কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এসে অন্য দিকে মনযোগ না দিয়ে শিক্ষার প্রতি মনোনিবেশ করতে হবে। তাহলেই নিজের লক্ষ্যে পৌছা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com