মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসায় জেডিসি-ইবতেদায়ী পরীক্ষায় গোল্ডেন এ প্লাসসহ শতভাগ সফলতা

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০১৪
  • ৫৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা ২০১৩ সালে জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় গোল্ডেন এ প্লাসসহ শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। মাদরাসাটি প্রতিষ্ঠার শুরুতেই শিক্ষার্থীরা এ গৌরব অর্জন করে। মাদরাসায় উত্তীর্ণদের মধ্যে মোঃ শাহীনুর রহমান জেডিসি পরীক্ষায় মাদরাসায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে। এছাড়াও গতকাল ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এহসানুল হক সামন মাদরাসায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার গৌরব অর্জন করে। উক্ত মাদরাসায় আরবী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা প্রদান করা হচ্ছে। তাদের  এ সাফল্যের জন্য মাদরাসার অধ্যক্ষ, সকল শিক্ষক-শিক্ষিকা পরিচালকবৃন্দসহ মা-বাবার কাছে কৃতজ্ঞ। তারা সকলের দোয়া প্রার্থী।
উল্লেখ্য, গত ফাইনাল সেমিষ্টার পরীক্ষায় ৩৪টি এ প্লাসসহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। তাছাড়াও এ মাদরাসার ছাত্ররা স্বাধীনতার দিবস ও বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ গ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com