শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ভাদৈয়ে যাত্রীবাহী বাস উল্টে মহিলাসহ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫১৩ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কের পশ্চিম ভাদৈ মসজিদের পাশে যাত্রীবাহী বাস উল্টে মহিলাসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, মাধবপুর থেকে যাত্রীবাহী একটি লোকাল বাস (চট্টগ্রাম-ব-৯৯২৩) হবিগঞ্জ থেকে ছেড়ে আসে। অলিপুর আসার পর যাত্রী তুলে সময় শেষ হয়ে যায়। সময় কভার দেয়ার জন্য অলিপুর থেকে বাসটি বেপরোয়া গতিতে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। বারবার যাত্রীরা চালককে ধীরে চালানোর কথা বললেও গাড়ির ড্রাইভার কর্ণপাত না করে দ্রুতই চালিয়ে আসতে থাকে।
এ ব্যাপারে মোঃ কামরুল নামে এক যাত্রী জানান, যাত্রীরা চালককে ধীরে চালানোর কথা বললেও গাড়ির ড্রাইভার উত্তর আমার ষ্ট্যান্ডে তাড়াতাড়ি যেতে হবে আমার সময় শেষ সময় কভার দিতে হবে। তা না হলে আমার জরিমানা হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com