বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাবেক মন্ত্রী-ভাষা সৈনিক মোস্তফা শহীদকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৯১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ সাবেক সমাজকল্যাণমন্ত্রী, ৬ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এডঃ এনামুল হক মোস্তাফা শহীদকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ২৪ ফেব্র“য়ারি দিনগত রাত সোয়া ১২টার দিকে স্কয়ার হাসপাতালে ৮ জনের সমন্বিত চিকিৎসক বোর্ড তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন বলে এনামুল হক মোস্তাফা শহীদের ছোট ভাই মঞ্জুরুল হক মাসুদ জানিয়েছেন।
মঞ্জুরুল হক মাসুদ জানান, মোস্তাফা শহীদ দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ২২ ফেব্র“য়ারি এনামুল হক মোস্তাফা শহীদকে স্কয়ার হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার রাতে ৮ জনের সমন্বিত চিকিৎসক বোর্ড তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি আরও জানান, ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে সর্বশেষ পর্যবেক্ষণে রাখছেন। শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হলে আজ বৃহস্পতিবার ২৫ ফেব্র“য়ারি তাকে রিলিজ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com