বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের বাণিজ্যিক এলাকায় জায়গা দখল নিয়ে সংঘর্ষ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় জায়গা দখল নিয়ে দুই দল লোকের সংঘর্ষে পুলিশসহ ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও আহত সুত্রে জানা যায়, ওই এলাকার মহিবুর রহমান টিপুর সাথে প্রতিবেশী সফিক আহমেদ ও মোজাহিদের মাঝে বাসার সীমানা নিয়ে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় বিরোধপূর্ণ সীমানায় মাটি ভরাট নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এঘটনার খবর পেয়ে খবর পেয়ে সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে যান। পুলিশ ও মুরুব্বীদের উপস্থিতিতে সফিক মিয়ার পক্ষের ৩০/৪০ জন লোক মহিবুর রহমানের বাসায় হামলা চলায়। এ সময় হামলাকারীরা মহিবুরের গুদামে রক্ষিত মালামাল এবং বাসায় প্রবেশ করে মহিলাদেরও মারধর করে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে মহিবুর রহমানের দোকানের সাটার ও সাইন বোর্ড ভাংচুর করা হয়। এ সময় মোজাহিদ (৪৫) আহত হয়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর সফিক মিয়ার ঘর থেকে দুই জনকে আটক করা হয়। তারা হল ঃ সদর উপজেলার আলাপুর গ্রামের ইছহাক মিয়ার পুত্র উস্তার মিয়া (২০) ও আব্দুল মালেকের পুত্র সজল মিয়া (১৯)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com