মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

এমপি আবু জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার স্থানীয় আরডি হল প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপির পৃষ্ঠপোষকরায় এই টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তণ খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি এডঃ পূন্যব্রত চৌধুরী বিভূ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, জেলা প্রশাসক সাবিনা আলম, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সভাপতি আলহাজ্ব মোঃ ফলুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার ফণিভূষণ দাশ, বাদল রায়।
খেলায় চ্যাম্পিয়ান হয় হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের রকি ও শিশির এবং রানার্স আপ হয় হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সোহাগ ও শিবলু। চ্যাম্পিয়ান দল পায় ১টি ২২’’ এলইডি টিভি ও রানার্স আপ দল পায় ১টি ২১’’ রঙ্গিন টিভি। খেলা পরিচালনা করেন সন্তোষ দেবনাথ ও আব্দুল মোতালেব মমরাজ। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ ব্যাড মিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক এডঃ ছগীর আহেমদ সাজ্জাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com