শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

মাধবপুরে সুশান ফিলিং স্টেশনের ৮০ লাখ টাকা আতœসাৎ ইঞ্জিনিয়ার ও ম্যানেজার গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৬৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুরে সুশান ফিলিং স্টেশনের ম্যানেজার, ক্যাসিয়ার ও ইঞ্জিনিয়ার মিলে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে সুশান ফিলিং স্টেশনের মালিক জিনাত রিজওয়ানা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ম্যানজোর মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সুকান্ত মজুমদারকে গ্রেফতার করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়-খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ইসমাঈল হোসেনের ছেলে মনির হোসেন (৩৫) ম্যানেজার, বাগেরহাট জেলার রামপাল উপজেলার তালুবুনিয়া গ্রামের সুকুমার মজুমদারের ছেলে সুকান্ত মজুমদার (২৭) ইঞ্জিনিয়ার এবং রংপুর জেলা সদরের ভঙ্গিবালা পাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে ইমন হোসেন (২৭) ক্যাসিয়ার হিসাবে সুশান ফিলিং স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকা অবস্থায় কোম্পানীর প্রায় ৮০ লাখ টাকা আত্মসাত করেছে।
এ ব্যাপারে সুশান ফিলিং স্টেশনের মালিক জিনাত রিজওয়ানা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত কে এম আজমিরুজামান শুক্রবার রাতে ম্যানেজার সুকান্ত মজুমদার ও ম্যানেজার মনিরুল ইসলামকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল­া মুনির হোসেন জানান এ ঘটনায় মামলা হয়েছে। অভিযোক্তদের গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com