বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে এক ভুয়া এমবিবিএস ডাক্তারের ৬ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ৭৬৮ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥  নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে গতকাল সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মিজানুর রহমান আব্দুলাহ (৩০) নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হকের নেতৃত্বে একদল পুলিশ উক্ত বাজারে ভুয়া এমবিবিএস ডাক্তারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অন্যান্য ভুয়া ডাক্তাররা বাজার ছেড়ে পালিয়ে যায়। দন্ড প্রাপ্ত ভুয়া ডাক্তার প্রায় ১বছর ধরে উক্ত বাজারের ফাতেমা ফার্মেসীতে বসে সাধারন মানুষদের সাথে প্রতারনা করে আসছিল। সে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আলেকান্দা গ্রামের ইনুছ উলাহর ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com