বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-মিজবাহ উদ্দিন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ৮১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামীলীগ সিলেট বিবাগীয় সাংগটনিক সম্পাদক এডঃ মিছবাহ উদ্দিন সিরাব বলেছেন- ১৮ দল দেশে অবরোধ, হরতাল, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষকে হত্যা করছে। যোদ্ধাপরাধীর নেত্রী হলেন, খালেদা জিয়া। তিনি কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তানের জাতীয় সংসদে নিন্দা প্রকাশ করায় খালেদা জিয়া কোন ধরনের মন্তব্য করেননি। জামায়াতকে বাচাঁনোর জন্য বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবিগঞ্জ সদর-লাখাই আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডঃ মো. আবু জাহিরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার জন্য হবিগঞ্জ বাসীর প্রতি আহবান জানান।
তিনি গতকাল সোমবার সন্ধায় পৌর আওয়ামীলীগ আয়োজিত  জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক কর্মী সভায় এ কথা বলেন। পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পিপি অ্যাড. আকবর হোসেন জিতু, সিলেট মহানগর আওয়ামীলীগের  দপ্তর সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম, প্রবাসী আওয়ামীলীগ নেতা ড. মোহাম্মদ শাহ নেওয়াজ, আওয়ামীলীগ নেতা অনুপ কুমার দেব মনা, সেলিম চৌধুরী, মুকুল আচার্য্য, অ্যাড. সুলতান মাহমুদ, মিজানুর রহমান মিজান, আব্দুল আজিজ ইউনুছ, সামসুদ্দিন আহমেদ,শঙ্খ শুভ্র রায়, দুলাল সুত্রধর, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, জিয়াউদ্দিন জিয়া, মীর কাওসার আলম, মনসুর উদ্দিন কুটি, মো. টেনু মিয়া, সামছুল হক, রন্জন বণিক, মানিক মিয়া, ভুবন দত্ত ,আমির হোসেন, আব্দুল করিম, ফুল মিয়া, মতিউর, জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, ছাত্রলীগ নেতা, মুকিদুল ইসলাম, সাইদুর রহমান, মুকুল, মাহি, তরু, জাকির, রুমান, সাকির প্রমুখ।
পরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরে প্রচারপত্র বিলি করেন। পরে চৌধুরী বাজার মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com