সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন শেখ হাসিনার অনন্য উপহার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উপহার। তৃণমূলে দলীয় ভীত শক্তিশালী করতে এবং গণতান্ত্রিক চর্চার প্রসার ঘটাতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করতে পারবেন। এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে অন্যতম ঘটনা।
তিনি গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮ উপজেলার ৭৮টি ইউনিয়নের নেতাকর্মীদের সমন্বয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান, মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, এডঃ আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূলের মতামতকে গুরুত্ব দেয়া হয়। সেই লক্ষ্যে প্রতিটি উপজেলায় বর্ধিত সভা আয়োজনেরও সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে আওয়ামী লীগের সা¤প্রতিককালে মারা যাওয়া বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নজমূল হোসেন চৌধুরী, কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলুর মৃত্যুতে মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডঃ আতাউর রহমান মোনাজাত পরিচালনা করেন। এডঃ আবু জাহির ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com