বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক নিতে নয় দিতে এসেছি, যা করব সবই হবিগঞ্জবাসীর কল্যাণে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ৮০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন- নিতে নয় দিতে এসেছি, যা করব সবই হবিগঞ্জবাসীর কল্যাণে। তিনি গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, “দায়িত্ব পালনে সর্বদিক দিয়ে সকলের সহযোগিতা কামনা করি। ঢাকায় যাইহোক হবিগঞ্জ যেন শান্ত থাকে, সে জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুলতান আলম, সহকারী কমিশনার মেহেদী হাসান, উম্মে কুলসুম, হেলেনা পারভীন, সেজু্যঁতি ধর, এ কে এম সাইফুল আলম, এ এইচ এম আরিফুল ইসলাম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোঃ ফরিয়াদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, দৈনিক তরফ বার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, আমাদের সময় জেলা প্রতিনিধি রুহুল হাসান শরীফ, দৈনিক সমকাল প্রতিনিধি শোয়েব চৌধুরী, বাংলা ভিশনের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নাহিজ, দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি আব্দুল বারী লস্কর, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি নির্মল ভট্টাচার্য রিংকু, দিগন্ত টিভি’র জেলা প্রতিনিধি এম এ মজিদ, ইসলামিক টিভি’র প্রতিনিধি শরীফ চৌধুরী, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কুহিনুর, গাজী টিভি’র হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নুর উদ্দিন ও প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com