মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের বিএনপির দু’গ্র“পের ঢাকায় হট্রগোল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র বিভক্তি দু’গ্র“পের মধ্যে ঢাকাস্থ নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে হট্রগোলের খবরে নবীগঞ্জ রাজনৈতিক অঙ্গনে তোলপাড়া শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে হবিগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের জরুরী সভা অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ সাকাওয়াত হাসান জীবন, সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া ও সাবেক এমপি শাম্মী আক্তার শিফাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। দলীয় সুত্রে জানা যায়, সভা চলাকালে নবীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া এবং পৌর বিএনপির সভাপতি নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বিগত পৌর নির্বাচনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ তার গ্র“পের নেতাকর্মীরা বিরোধীতা করেছে মর্মে অভিযোগ উত্তাপন করলে ওই হট্রগোলের সৃষ্টি হয়। জবাবে নাজমুল গ্র“পের নেতাকর্মীরা তাদের আন্তরিক সহযোগিতার কারনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছে মর্মে দাবী করে অতীতে পৌর সভার নির্বাচন এবং উপজেলা পরিষদের নির্বাচনে সাবেক এমপি শেখ সুজাত মিয়া ও নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর বির্তকৃত ভূমিকার কারনেই দলীয় প্রার্থীদের ভরাডুবি হয়েছে উলে­খ করে পাল্টা অভিযোগ করলে পরিস্থিতি উত্তোপ্ত হয়। দলীয় কার্যালয়ের ভিতরে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। মুহুর্তের মধ্যে এই খবর নবীগঞ্জে পৌছলে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। টান টান উত্তেজনা বিরাজ করছে দু’গ্র“পে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com