সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সকল অনিয়মের জবাব দিতে জাপাকে নির্বাচিত করুন-আতিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ৮১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শহর ও লাখাইয়ে বিভিন্ন স্থানে ব্যাপক গনসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক। তিনি গতকাল সন্ধ্যায় শহরের প্রধান প্রধান সড়ক  ও লাখাই উপজেলার বিভিন্ন স্থানে গনসংযোগকালে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ৫ জানুয়ারীর নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন এব সকলের সহযোগিতা কামনা করেন। পরে এক পথসভায় তিনি বলেন, হবিগঞ্জ সদর-লাখাইয়ে জনগন  বার বার জাতীয় পার্টির প্রার্থীকে লাঙ্গল মার্কা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আবারও এই সরকারের সকল অনিয়মের জবাব দিতে জাতীয় পার্টিকে নির্বাচিত করবেন। গনসংযোগকালে তার সাথে ছিলেন জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সেলিম আহমেদ সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, সার্জেন্ট (অবঃ) এম এ মোতালিব, লাখাই উপজেলা জাপা সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাছু, পৌর যুবসংহতির নেতা শাহরিয়ার হাসান লিটন, ফকির কবির আহমেদ, হাসান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com