বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজনগরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৯৯১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় বানেছা বেগম (৩৫) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনীর বাসিন্দা। জানা যায়, ওই মহিলা দীর্ঘদিন ধরে কাগজপত্রসহ ফেলে দেয়া পণ্য রাস্তা থেকে কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন। গতকাল মঙ্গলবার সকালে রাজনগর এলাকার মৃত নজরুল ইসলামের বাসায় কাগজ কুড়াতে গেলে সেখানে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com