বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

লুকড়া গ্রামে আধিপত্য নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১০ আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫২১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আলা উদ্দিন চেয়ারম্যানের পুত্র আরজু মিয়ার সাথে একই গ্রামের আব্দুল হেকিমের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে সদর থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মুড়ল, এসআই মিজানুর রহমান ও এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এদিকে সংঘর্ষে আহত আরজু মিয়ার পক্ষের লোকজনকে চিকিৎসার জন্য হবিগঞ্জের নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়ীর পাশে হামলা চালায়। আহত অবস্থায় কামাল মিয়া (৩০), মোয়াজ্জেম হোসেন (৫৫), আব্দুল হেকিম (৪০) ও জয়মালা (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com