সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

ওসি নির্মলেন্দু চক্রবর্তীর বদলীর খবরে ব্যথিত বানিয়াচংবাসী!

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর বদলীর খবরে ব্যথিত হয়েছেন বানিয়াচংবাসী। গতকাল হবিগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় বানিয়াচং থানার ওসির বদলীর খবরটি চাউর হলে সকাল থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ চৌকস পুলিশ অফিসার নির্মলেন্দু চক্রবর্তীর মোবাইল ফোনে যোগাযোগ করে তার বদলীর খবরটি মেনে নিতে না পারার অভিপ্রায় ব্যক্ত করেন। কেউ কেউ স্থানীয় জনপ্রতিনিধিগণকে ফোন করে এ বদলী ঠেকানোর চেষ্টার দাবী জানান। অনেকে সাংবাদিকদের দ্বারস্থ হয়ে এ বিষয়ে পত্রিকায় লেখালেখির অনুরোধও করেন। তাদের অভিমত ওসি নির্মলেন্দু চক্রবর্তীর কাছে সহজে যে কোন বিষয়ে যে কোন শ্রেনী-পেশার মানুষ নির্ভয়ে তাদের অভিযোগ অনুযোগ দিতে পারত। সাথে সাথে পুলিশি তৎপরতার মাধ্যমে তা দ্রুত সমাধান এর চেষ্টাও করতেন ওসি নির্মলেন্দু। বানিয়াচং সদরসহ প্রত্যন্ত হাওর অঞ্চলে যে কোন ধরনের দাঙ্গা হাঙ্গমার খবর শুনামাত্র ওসি দাঙ্গার ভিতরে প্রবেশ করে নিজের জীবন বাজি রেখে তা প্রতিরোধ করতেন। এসব দাঙ্গা প্রতিরোধ করতে গিয়ে বেশ কয়েকবার তিনি গুরুতর আহতও হয়েছেন। এছাড়া মদ, গাঁজা, জুয়া, জঙ্গী দমন, মানবতা বিরোধী অপরাধ মামলার আসামী গ্রেফতার, চাঞ্চল্যকর নারী নির্যাতনসহ অপহরণ মামলার আসামী গ্রেফতার, ডাকাতি প্রতিরোধসহ সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড দমনে ছিল তার অগ্রণী ভূমিকা। বানিয়াচং থানা পুলিশের স্বল্প জনবল থাকায় সব জায়গায় পুলিশ দ্রুত যেতে পারে না। এরই প্রেক্ষিতে তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রম বেগবান করে আইন শৃংখলা পরিস্থিতি শান্ত রাখতে সদা জাগ্রত ছিলেন। সব জায়গায় পুলিশী সেবা নিশ্চিতে জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়মিত শলাপরামর্শ করতেন তিনি। এসব কারণে তিনি বানিয়াচংয়ের সর্বস্তরের মানুষের আপনজনে পরিণত হন। তাই তার বদলীর খবর শুনে বদলী ঠেকানোর দাবীতে সোচ্চার হয়ে উঠেছেন। দেশের বিভিন্ন স্থানে ওসির বদলীর দাবিতে মিছিল-মিটিং হলেও বানিয়াচংবাসী ওসি নির্মলেন্দু চক্রবর্তীর বদলী ঠেকানোর দাবীতে মিছিল মিটিং এর মতো কর্মসূচী পালনের প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com