বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে চালককে অজ্ঞান করে সিএনজি নিয়ে পালিয়ে যাবার সময় ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জে অটোরিকসা সহ আশরাফুল (৩৫) নামে এক চোরকে আটক করা হয়েছে। আটককৃত চোর আশরাফুল হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত জিতু মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা আড়াইটায় অটোরিকসা মালিক চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামের শিশু মিয়া (৪৮) গাড়ী নিয়ে শায়েস্তাগঞ্জ পুরান বাজারের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় চোর আশরাফুল তাকে কৌশলে গাড়ী খালি দেখে ২শত টাকায় হবিগঞ্জে যাবার জন্য রিজার্ভ করে। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা নামক স্থানে পৌছলে চোর আশরাফুল চালককে নাকে রুমাল দিয়ে মারধর করে এবং অজ্ঞান করে রাস্তায় ফেলে দিয়ে গাড়ী নিয়ে পালিয়ে যায়। পরে শায়েস্তাগঞ্জের পরিচিত জনৈক সিএনজি চালক হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জে যাত্রী নিয়ে যাবার পথে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অনেক খুজা খুজির এক পর্যায়ে চোর আশরাফুলকে হবিগঞ্জ পাইকপাড়া নামক স্থান থেকে তাকে অটোরিকসা সহ আটক করে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে নিয়ে আসা হয়। পরে ওই চোরকে চুনারুঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
উলে­খ্য গত ১ সপ্তাহ পূর্বে উবাহাটা গ্রামের সিদ্দিক আলীকে সন্ধ্যা রাতে উবাহাটা ইউপি গেইট সংলগ্ন স্থান থেকে হাত পা বেধে ফেলে দিয়ে তার অটোরিকসা চোরেরা নিয়ে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com