সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পুকড়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ৯নং ওয়ার্ডের মিজানুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তি গত ১১ ফেব্র“য়ারি বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ‘২০১৪-১৫ অর্থবছরের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় পুকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে কৃষ্ণনগর ফরিদ মিয়ার বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণের ৪ লাখ ৫৬ হাজার টাকার মধ্যে ৩ লাখ ৫৬ হাজার টাকাই আত্মসাত করেছেন প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। প্রকল্পে প্রতিদিন ৫৭ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও ১০/১১ জন শ্রমিক দিয়ে কাজ করানো হয়। গ্রামের লোকজন বিষয়টির প্রতিবাদ করলে চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রতিবাদকারীদের নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করেন।’ আবেদনে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com