সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

প্রবল বৃষ্টির পানিতে ডুবে গেছে হবিগঞ্জের অধিকাংশ ফসলি জমি

  • আপডেট টাইম শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৭১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ গতকাল শুক্রবার ভোররাতে প্রবল বৃষ্টির পানিতে ডুবে গেছে হবিগঞ্জের অধিকাংশ ফসলি জমি। নষ্ট হয়ে গেছে কাচাঁ-পাকা টমেটো, রোপা বীজতলা থেকে শুরু করে নানা প্রকারের সবজিতে। এতে চলতি মৌসুমে ফসলের ক্ষতির আশংকায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এছাড়া বৃষ্টির পানিতে ফসল প্লাবিত হয়ে পড়ায় আলু, টমেটো ও শাক-সবজির উৎপাদনে সংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছেন কৃষকরা। গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে ঘুরে দেখা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর, চুনারুঘাটের সাটিয়াজুরী, বাহুবলের অলুয়াসহ বিভিন্ন এলাকায় অনেক টমেটো, আলু ও বিভিন্ন শাক-সবজির জমি পানিতে ডুবে রয়েছে।
চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী এলাকার রহিম মিয়া জানান, এবার ১৮ শতাংশ জমিতে আলু চাষ করেছিলেন। ভারী বর্ষণে ডুবে গেছে সব। পানি নিষ্কাশন করলেও কোনো লাভ হবে না। কারণ, এই আলু বেশীদিন ঠিকবে না। নষ্ট হয়ে যাবে।
বাহুবল উপজেলার নোয়াগাঁও গ্রামের মনজুর হোসাইন জানান, বৃষ্টি বেশি হওয়াতে আমার টমেটো জমি নষ্ট হয়েছে। একই অবস্থা জহির উদ্দিন, কাজিম উদ্দিন, আলম মাতবরসহ অনেকে কৃষকের। এদিকে ভারী বৃষ্টি বর্ষণের ফলে বিভিন্ন ফসলের জমিতে পানি জমার ফলে গাছের গোড়ায় পানি আটকে গাছ নষ্ট হয়ে যাবে বলে মনে করছেন কৃষকরা। এতে কৃষকদের মোটা অংকের টাকা লোকশান হবে বলে জানান অনেক কৃষক। প্রচুর বৃষ্টি হওয়ায় ক্ষেতে পানি জমে গিয়ে গাছের গোড়ায় ছত্রাক আক্রমণ করতে পারে এবং পোকামাকড়ও আক্রমণ করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com