শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে জগন্নাথ দেবতার মন্দির নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৩৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলি আখড়ায় জগন্নাথ দেবতার মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ঘিলাতলি জগন্নাথ দেবতার মন্দির কমিটির সভাপতি ও পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহার সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ আব্দুর রউফ, পুলিশ স্টাফ কলেজের পরিচালক প্রশাসন ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক কাজী জালালা উদ্দিন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল­া মনির হোসেন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোদাব্বির হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুছ চকদার মাখন, বাবুল হোসেন খান যুবলীগ সভাপতি ফারুক পাঠান, ডাঃ হরিশ চন্দ্র দেব, শানু ভুইয়া, ফরাশ উদ্দিন টিপু, হাবিবুর রহমান পলাশ, শফিকুল ইসলাম শেবু প্রমুখ। এর আগে সকালে সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী ৩৪ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কপোরেশনের অর্থায়নে শ্যাওলিয়া খনন কাজের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com