সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন নোয়াপাড়া এলাকার মাইওয়ান কোম্পানীর ডিলার

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার \ মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার মাইওয়ান কোম্পানীর ডিলার সিরাজুল ইসলাম (৩০) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। তিনি বানিয়াচং উপজেলার শরীফখানি গ্রামের লোকমান মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
জানা যায়, সিরাজুল দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে মাইওয়ান কোম্পানীর পণ্য বিক্রি করে আসছেন। গতকাল দুপুরে মাধবপুর ব্র্যাক ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তোলন করে নোয়াপাড়াগামী মিতালী পরিবহণের ঢাকা মেট্রো-জ-০১৯৪ গাড়িতে উঠেন। গাড়িটি অলিপুর নামকস্থানে পৌছুলে অজ্ঞান দেখতে পেয়ে গাড়ির সুপারভাইজার অলিপুর নামিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে তার মানি ব্যাগ থেকে কোম্পানির নাম্বার পেয়ে ফোন করেন। পরে কোম্পানি থেকে হবিগঞ্জ প্রতিনিধিকে ফোন দিয়ে তার খবর নেওয়ার কথা বলে। খবর পেয়ে কোম্পানির এসিস্ট্যান্ট ম্যানেজার তার বাড়িতে ফোন দিয়ে অলিপুর থেকে উদ্ধার করে  হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও পরিবারের লোকজনকে খবর দেয়। ধারণা করা হচ্ছে পথিমধ্যে দুর্বৃত্তরা কিছু খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com