রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আলহাজ্ব এডঃ এমপি আবু জাহিরের সহযোগিতায় দুই আ.লীগ নেতার পরিবার পাচ্ছে ১৬ লাখ টাকা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলার মরহুম দুই আওয়ামীলীগ নেতার পরিবারের সদস্যদের ভরণপোষনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৬ লাখ টাকা অনুদান মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর নিকট থেকে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর সহযোগিতায় শোকাহত ওই দুই পরিবারকে উলে­খিত পরিমান টাকা মঞ্জুর করেন।
প্রসঙ্গত-বাহুবল উপজেলা আওয়ামীলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলু (৪৬) ২০১৫ সালের ৩ আগস্ট কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। এছাড়া লাখাই উপজেলার বুল­া ইউনিয়ন থেকে দেশের সর্ব কনিষ্ঠ নির্বাচিত চেয়ারম্যান এবং লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ কামাল তালুকদার মোশাহিদ (৩৬) মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান।
পরবর্তীতে উভয় নেতার অকাল মৃত্যুতে তাদের পরিবার-পরিজনের পক্ষে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির প্রধানমন্ত্রীর নিকট আর্থিক সাহায্য পাওয়ার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ত্রাণ তহবিল থেকে কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলুর পরিবার-পরিজনের ভরপোষনের জন্য ১০ লাখ টাকা ও মোরশেদ কামাল তালুকদার মোশাহিদ এর পরিবারের ভরণপোষনের জন্য ৬ লাখ টাকা মঞ্জুর করেন।
এ ব্যাপারে গতকাল সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর সাথে কথা বললে, তিনি মরহুম আওয়ামীলীগ নেতাদের পরিবার পরিজনের ভরণ পোষনের জন্য আর্থিক সাহায্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com