বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জলসুখায় ৯ বোতল মদ সহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৫৪ বা পড়া হয়েছে

আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে \ জলসুখায় ৯ বোতল ভারতীয় মদ সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা যায়, আজমিরীগঞ্জের জলসুখার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা তরিক উল­াহর পুত্র জাবেদ মিয়া (৪২) দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ এনে এলাকায় বিক্রী করে আসছিল। প্রতিদিনের ন্যায় মাদকসেবীদের নিকট ভারতীয় মদ অফিসার্স চয়েজ পৌঁছে দিতে ঘর থেকে বের হয়। এমন সময় গোপনসূত্রে খবর পেযে আজমিরীগঞ্জ থানার এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ধৃত মাদক ব্যবসায়ী জাবেদ জানায়, সে সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ থেকে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ এনে দীর্ঘদিন যাবৎ এলাকায় বিক্রী করে আসছে। তার বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সকাল ১০টার দিকে পাটুলিপাড়া গ্রামের অদূরে রাস্তা থেকে ভারতীয় মদ অফিসার্স সহ বিক্রেতা জাবেদকে আটক করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com