শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে বড় হুজুরের শপথ ভঙ্গ করলেন দাঙ্গাবাজরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৪৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রাম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে ঘটছে হানাহানি ও মারামারির ঘটনা। বছর খানেক আগে ওই গ্রামে খুন খারাবির ঘটনায় মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছে অধিকাংশ গ্রামবাসী। এরপরও মারা মারি হানাহানি যেন খড়কী গ্রামের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনীকেও হিমশিম খেতে হচ্ছে। এরপরেও কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ অবস্থায় দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণ করতে এগিয়ে এলেন খড়কী গ্রামের খড়কী ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার বড় হুজুর মাওঃ হারুনুর রশিদ। গত কয়েকদিন ধরে একটানা সংঘর্ষের ঘটনায় তিনি সবাইকে একস্থানে জড়ো করিয়ে ভবিষ্যতে আর সংঘর্ষে জড়াবে না এ মর্মে সবাইকে সোমবার সন্ধ্যায় শপথ করান। কিন্তু রাত পোহাবার পরই দুপক্ষ হুজুরের শপথ ভঙ্গ করে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হন। এর আগে খড়কী গ্রামের লাগোয়া খাটুরা গ্রামে দুপক্ষের সংঘর্ষে জোড়া খুনের ঘটনা ঘটে। এদুটি গ্রাম এখন সবার কাছে দাঙ্গাবাজ গ্রাম হিসেবে পরিচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com