মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত

  • আপডেট টাইম শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ পানিউমদা ইউনিয়নের কুর্শা মিরাখানি নামক স্থানে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় বেপরোয়া হানিফ পরিবহনের চাপায় বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল দুপুরে হানিফ পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৬৫১৪) চাপায় পথচারী মোঃ সাকিল মিয়া (৭০) মারা যান। এ সময় বিক্ষোদ্ধ জনতা ১ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক গাড়ীটি আটক করে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ পানিউমদা ইউনিয়নের কুর্শা মিরাখানি নামকস্থানে গতকাল শুক্রবার সন্ধ্যায় পানিউমদা ইউনিয়নের কুর্শা মিরাখানি গ্রামের মোঃ সাকিল মিয়া (৭০) মাগরিবের নামাজ পড়তে পাশ্ববর্তী মসজিদের যাওয়ার সময় রাস্তা পারাপারের সময় সিলেট থেকে ঢাকা গামী দ্রুতগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৬৫১৪) তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিক্ষোদ্ধ জনতা উত্তেজিত হয়ে প্রায় ঘন্টাখানেক মহাসড়ক বন্ধ রাখে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়ীটি আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com