শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হাসপাতালে কলেজ ছাত্রীর মোবাইল ছিনতাইকালে মহিলা আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর হাসপাতালের ভর্তি বিভাগের নিকট কলেজ ছাত্রীর মোবাইল ফোন হাতিয়ে নেয়ার সময় জাহেরা খাতুন (৩০) নামের এক মহিলা চোরকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। জাহেরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের সুরত আলীর স্ত্রী। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে বসবাস করছে।
পুলিশ সুত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা সরকারি বৃন্দাবন কলেজের এইচএসসি পরীক্ষার্থী (১৯) সদর হাসপাতালে ডাক্তার দেখাতে আসে। এ সময় জাহেরা ওই ছাত্রীর ব্যাগ থেকে একটি দামি মোবাইল ফোন হাতিয়ে নেয়ার সময় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। এসআই রাজ ও পুলিশ সদস্য আইরিন আক্তার ঘটনাস্থলে গিয়ে জনতার রোষানল থেকে জাহেরাকে আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com