বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ১ লাখ ৬৮ হাজার টাকার মৃত দাবী চেক হস্তান্তর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর ইসলামী একক বীমার মৃত্যু দাবীর ১ লাখ ৬৮ হাজার টাকা চেক হস্তান্তর করা হয়েছে। গত ৩১ জানুয়ারী সিলেট পপুলার লাইফ ইন্সুরেন্সের বিভাগীয় সম্মেলনে এ দাবী পরিশোধ করা হয়।
সিলেটস্থ কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন, নওশের আলী নাঈম।
এতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, মৃত বীমা গ্রাহকের ছোট ভাই ও বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান, হবিগঞ্জ সাভিসসেল ইনচার্জ  এডঃ ফেরদৌস আলম চৌধুরী, জেনারেল ম্যানেজার আমিরুল ইসলাম আখঞ্জি, খন্দাকার মনু মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে বীমা গ্রাহক বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামের মৃত শহীদুর রহমানের স্ত্রী জিয়াউন বেগমের নিকট ১লাখ ৬৮ হাজার টাকা মৃত দাবী চেক হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com