বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লুকড়া ও রিচি ইউনিয়ন প্রাঙ্গনে গণসংযোগকালে আবু জাহির হবিগঞ্জ-লাখাই উপজেলার উন্নয়নে প্রতিশ্র“তির প্রায় শতভাগ পূরণ করেছি

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩
  • ৮৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে হবিগঞ্জ-লাখাইর উন্নয়নে যে সকল প্রতিশ্র“তি দিয়েছিলাম এর প্রায় শতভাগ পূরণ করেছি। আগামী দিনে নির্বাচিত হলে এ এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারব। তিনি গতকাল হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ও রিচি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গণসংযোগকালে এসব কথা বলেন। আবু জাহির আরো বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়েই রাজনীতি করছি। আগামী ৫ জানুয়ারির নির্বাচনে আবার ও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে তিনি সকলকে অনুরোধ জানান।
সংসদ সদস্য আবু জাহির পরে হবিগঞ্জ শনির আখড়ায় হিন্দু জনগণের সাথে সাক্ষাত করে বলেন, আওয়ামীলীগ সরকার সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সকলকে পূর্বের ন্যায় সহযোগিতা এবং উৎসব মুখর পরিবেশে ভোট দেয়ার আহবান জানান। কর্মী সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগ নেতা আকরাম আলী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি নিলাদ্রি শেখর পরকায়স্থ টিটু, সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, দুলাল সত্রধর, লুকড়া ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, রফিক মিয়া, আহম্মদ আলী, মহি উদ্দিন পারভেজ, জাহির মিয়া, আব্দুল কাদির শামছু, আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com