মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে আওয়ামীলীগের গণ-সংবর্ধনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল \ যেকোন সময়ের চেয়ে দেশ এখন অনেক ভাল

  • আপডেট টাইম রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬
  • ৬৪৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে \ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অতীতের যেকোন সময়ের চেয়ে বর্তমানে দেশ এখন অনেক ভাল আছে। সারা দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়ন হচ্ছে উন্নয়ন হবে এটাই আওয়ামীলীগের কাজ। আইন শৃংখলা ঠিক রেখে দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। এ দেশে হিন্দু, মুসলিমসহ সব ধর্মের লোক আমরা মিলে মিশে চলি। ধর্ম যার যার উৎসব সবার। গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। উপজেলা সভাপতি মাহফুজুল আলম মাফুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ মুশফিউল আলম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী প্রমুখ। এর আগে  ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com