বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের ধানকুড়া জায়গা নিয়ে দু পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩
  • ৬১৪ বা পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার ধানকুড়া-নিয়ামতপুর গ্রামে পতিত জায়গা দখলের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ঐ গ্রামের একটি পতিত জায়গা দলবল নিয়ে দখল করতে আসেন পার্শ্ববর্তী শায়েরপুর গ্রামের ইছাক আলী গংরা। এসময় নিয়ামতপুর গ্রামের প্রফুল্ল সরকার, রাজ মোহন সরকারসহ কয়েকজন মুরব্বী বাঁধা দেন। এতে ইছাক মিয়া গংরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ খবর শুনে গ্রামের লোকজন ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। আহতদের মধ্যে রাজ মোহন সরকার, প্রফুল্ল সরকার, শ্যামানন্দ সরকার, মহেশ সরকার, দয়ানন্দ সরকার, গোপাল সরকারকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com