বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর লুটপাট \ আহত ৩

  • আপডেট টাইম শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬
  • ৬৫৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় এক নারী সহ ৩ জন আহত হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রুবেল (১৭), জাহানারা (২৬), আন্নর আলী (২৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,  জালুয়াবাদ গ্রামের কতিপয় প্রভাবশালী লোক পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের আনোয়ার আলীর বাড়িতে শুক্রবার সকাল ৮টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। এ সময় হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। হামলায় ৩ জন আহত হয়।
এ ব্যাপারে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com