বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুতাং নদীতে শিল্পবর্জ্য দূষণ বন্ধের দাবিতে সমাবেশ \ ফুঁসে উঠেছেন হাজারো জনতা

  • আপডেট টাইম শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬
  • ৫৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ সুতাং নদীতে শিল্পবর্জ্যের দূষণের প্রতিবাদে ফুঁসে উঠেছেন লাখাইয়ের হাজার হাজার মানুষ। নদী তীরবর্তী গ্রামের মানুষেরা তাদের কৃষি, মৎস্য সম্পদ, গবাদি পশু ও জনস্বাস্থ্য রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ঐতিহ্যবাহী বেলেশ্বরী মেলা ও পূণ্যস্নানের পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছেন হিন্দু স¤প্রদায়। সুতাং নদীতে দূষণ বন্ধের দাবিতে ‘সম্মিলিত নাগরিক সমাজ’ এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে লাখাইয়ের করাব বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি মোঃ এখলাছ মিয়া। এতে বক্তব্য রাখেন পঞ্চায়েত সর্দার ও বিশিষ্ট মুরুব্বি ডাঃ বরকত আলী, জেলা জাসদ সভাপতি এডঃ তাজ উদ্দিন আহমেদ সুফী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, গণজাগরণ মঞ্চ হবিগঞ্জের সংগঠক হুমায়ূন খান, জেলা জাসদ সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল, সাহিত্যকর্মী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র জেলা যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বন বিহারী রায়, বেলেশ্বরী মহাতীর্থ মন্দিরের সেবায়েত সুজিত রঞ্জন সেন, বিজয় জ্যোতি দাশ, কামাল উদ্দিন, ডাঃ মাহবুব, চনু মিয়া মেম্বার, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা খাঁ, ছাত্রনেতা দেবেশ ঋষি প্রমুখ।
সমাবেশে নেতৃব”ন্দ বলেন, মাধবপুরে নতুন গজিয়ে উঠা শিল্প এলাকার প্রাণ কেম্পানিসহ বিভিন্ন কারখানার দূষিত বর্জ্য এসে মিশেছে সুতাং নদীতে। নদীর ভাটিতে সদর উপজেলা ও লাখাইয়ের অনেকগুলো গ্রামের কৃষি ও জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে। জেলে স¤প্রদায়ের মাছ শিকার বন্ধ হয়ে গেছে। বেলেশ্বরী মহাতীর্থে হিন্দু স¤প্রদায়ের পূণ্যস্নান প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে স্থানীয় জনগণের অংশগ্রহণে নদী দূষণ  বন্ধের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com