রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শিবপাশায় খাস জমি দখল নিয়ে সংঘর্ষ \ মহিলাসহ ১৫ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে খাস জমি দখল নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, কেভি খান বাহাদুর ওয়াকফ ষ্ট্যাট ও ভূমিহীনদের মধ্যে দীর্ঘ দিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। স¤প্রতি সরকার কেভির লিজটি সরকার বাতিল করে দেয়। কিন্তু গত বুধবার রাতে আধারে কেভির পক্ষের লোকজন শিবপাশা বাজারের পশ্চিম দিকে অবৈধভাবে কয়েকটি ঘর নির্মাণ করে ফেলে। গতকাল সকালে ভূমিহীন পক্ষের লোকজন এ খবর পেয়ে ঘর নির্মাণে বাধা দিতে গেলে কেভির লোকজন ভূমিহীনদের উপর হামলা চালায়। এ সময় তাদের হামলা ভূমিহীন পক্ষের করিম মিয়া আহত হয়। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একে অপরের উপর হামলা-পাল্টা হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। গুরুতর আহত অবস্থায় করিম মিয়া, ওয়াদুদ মিয়া, গিয়াস উদ্দিন, হুমায়ুন, আজমান, আহাদ, অনিক, মামুন মিয়া ও সাইকুল বেগমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিহীন পক্ষের লোকজন গ্রামবাসীকে সাথে নিয়ে কেভির অবৈধভাবে দখলকৃত ঘর গুলো উচ্ছেদ করে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com