মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইমদাদুল হক চৌধুরীকে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় কালিয়ারভাঙ্গা ইউপি আওয়ামীলীগকে যুবলীগের অভিনন্দন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের এক জরুরী পরামর্শ সভা গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক বদরুজ্জামান চৌধুরী স্বাধীন। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইন্দ্রজিত সিংহের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক  সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ডালিম আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইউনিয়ন যুবলীগের  যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা শ্রীবাস রায়, লিটন দত্ত, অলি আহমদ খান, আমিন মিয়া, তাহির মিয়া, আঃ বারী লেচু, জিয়াউর রহমান, আঃ হাই, সোহেল মিয়া, হাবিব মিয়া, বশির আহমদ চৌধুরী, রিপন মিয়া, আল আমিন, নাইম মিয়া, সালমান, শুভ মিয়া,আশিকুল ইসলাম,  আরমান মিয়া, নিদু সরকার, বাপ্পন রায়,  সুমন মিয়া, আমিরুল হক, আঃ তোয়াহিদ মিয়া প্রমুখ। সভায় গত সোমবার ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক সাবেক ইউপি চেয়ারম্যান ও কালিয়ারভাঙ্গা ইউপি আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরীকে চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করায় ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com