মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দেবপাড়া ইউপি যুবসংহতির আহবায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ৪৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ জাতীয় যুবসংহতি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপি শাখার এক কর্মী সভা গতকাল বিকেলে স্থানীয় রোস্তমপুর টোলপ্লাজা এলাকায় অনুষ্ঠিত হয়। যুবসংহতি ইউপি শাখার সভাপতি হারুন বখতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রকিব মাস্টার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমদ জাবেদ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টি নেতা নুরুল হক তুহিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, ইউপি জাতীয় পার্টির সাধারণ সাধারণ সম্পাদক জমির আলী মেম্বার,  যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, উপজেলা যুবসংহতির আহবায়ক নুরুল আমিন পাঠান (ফুল মিয়া), সাবেক সদস্য সচিব মিলাদ হোসেন সুমন। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন খান। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক আক্কাছ মিয়া চৌধুরী। বক্তব্য রাখেন পৌর ছাত্রসমাজের সাবেক সদস্য সচিব নিউটন সূত্রধর, যুবসংহতি নেতা আব্দুল মতিন মুন্না, বাহারুজ্জামান বাহার, বিলাল আহমদ,হেলাল রাজ, ইমান উদ্দিন, আব্দুল হান্নান, মিলাদ হোসেন, নুর উদ্দিন, আল আমিন, অলি আহমদ, আবুল মিয়া,শ্রমিক পার্টি নেতা মোঃ খেলন মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে হারুন বখতকে আহবায়ক ও  জাকির হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট দেবপাড়া ইউপি যুবসংহতির  আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় অচিরেই ইউনিয়নের ৯ টি ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই সাথে সাবেক রাষ্ট্রপতি পল­ীবন্ধুৃ হুসেইন মুহম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে সংগঠনকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com