শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে

আজ প্যারোলে মুক্তি পাচ্ছেন জিকে গউছ

  • আপডেট টাইম বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আজ শপথ নিবেন হবিগঞ্জ পৌরসভার ৩য় বারের মত নির্বাচিত মেয়র আলহাজ্ব জি কে গউছ। সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করাবেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন। এই শপথ গ্রহন করতে আজ মেয়র জি কে গউছকে প্যারোলে মুক্তি দেয়া হচ্ছে। এ ব্যাপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের সুপার ছগির আলী বলেন- শপথ গ্রহন করতে আজ কারাবন্ধি মেয়র জি কে গউছকে সিলেটের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম প্যারোলে মুক্তি দিয়েছেন। শপথ গ্রহন অনুষ্ঠানে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ের জন্য তাকে মুক্তি দেয়া হয়।
উলে­খ্য, গত ৩০ ডিসেম্বর কারাগারে থেকেই হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩য় বারের মত মেয়র নির্বাচিত হন আলহাজ্ব জি কে গউছ। তিনি প্রায় ১৩ মাস যাবত কারাবন্ধি রয়েছেন। তিনি বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর, নবীগঞ্জ পৌরসভা, চুনারুঘাট পৌরসভা, মাধবপুর পৌরসভা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ নিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com