মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে মাদক ব্যবসায়ী’র ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
  • ৬১৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হচ্ছে-গুনাপাড়া গ্রামের হুকুম আলীর ছেলে কুতরত আলী (২৫)। সোমবার রাতে মাধবপুর থানার এস.আই মহরম আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার আলাকপুর এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার দেহ তল­াশি করে ২৮পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com