মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নিজামপুরে প্রতিপক্ষের বাড়ী আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল খানের বাড়ি পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বাবুল খান। সে ওই গ্রামের হাজী তালেবুর রহমানের পুত্র। জানা যায়, বাবুলের সাথে আত্মীয় সজলু মিয়া ও তার লোকজনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে তারা বাবুলকে হুমকি ধামকি দিয়ে আসছিল। গত রবিবার দিবাগত গভীররাতে কে বা কারা তার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে তার ঘরের আসবাবপত্রসহ মালামাল ভস্মীভূত হয়। সকালে বাড়িতে এসে আগুনে পুড়ে ছাই হওয়ার দৃশ্য দেখে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই ছানা উল­াহসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে এ ব্যাপারে বাবুল খান বাদী হয়ে সজলু মিয়া, মজনু মিয়া ও আব্দুল জব্বারসহ ৫ জনকে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে উলে­খিতরা আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com