মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মুসলিম সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আব্দুল কাইয়ুম জালালাবাদীকে শ্রীমতপুর মাদরাসায় সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬
  • ৬৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী সমাজ সেবক আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদীর দেশে আগমনে উপলক্ষে তার প্রতিষ্ঠিত নবীগঞ্জের শ্রীমতপুর মাদানিয়া মাদরাসা এতিমখানা কমপ্লেক্সে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত রবিবার বাদ জোহর আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদী। মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওঃ আব্দুল কাদির হোসাইনীর সভাপতিত্বে ও সংস্থার অর্থ সম্পাদক মাস্টার শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংস্থার বানিয়াচং উপজেলা সভাপতি ও হলদারপুর মাদানিয়া মাদরাসার মুহতামীম মাওঃ আব্দুস শহীদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান, হলদারপুর মাদরাসার সভাপতি হাজী আব্দুস সালাম মেম্বার, মুসলিম সমাজ কল্যাণ সংস্থার বানিয়াচং উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রহমান, মাওঃ লুৎফুর রহমান দেওবন্দী, মাদরাসার প্রধান শিক্ষক জামাল উদ্দিন, মাওঃ আব্দুল জাহির, মাওঃ মুফতি রুহুল আমিন, মাওঃ কামাল উদ্দিন, হাফিজ সেলিম আহমদ, মৌলভী আব্দুল কাইয়ুম, হাফিজ নুরুল ইসলাম, হাজী ইলিয়াছ মিয়া, মোঃ শেকুল ইসলাম, মোঃ আব্দুর রহমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আল­ামা জালালাবাদী সুদুর আমেরিকায় অবস্থান করে ও এলাকার মানুষের প্রতি তার দায়বদ্ধতার কথা ভুলে যাননি। দ্বীন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখে তিনি মহৎপ্রাণের পরিচয় দিয়েছেন। মুসলিম সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে তিনি এলাকার মানুষের কল্যাণে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। টিউবয়েল স্থাপন, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র রোগীদের চিকিৎসা ও   কন্যাদায়গ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে মাওঃ জালালাবাদী মুসলিম সমাজ কল্যাণ সংস্থাকে জনকল্যাণমুখি সংস্থায় পরিণত করেছেন। বক্তারা বলেন, আল­ামা জালালাবাদীর মতো সমাজসেবায় অন্যান্যরা এগিয়ে আসলে সমাজের চিত্রই পাল্টে যাবে।
অনুষ্ঠানে সংবর্ধিত আল­ামা আব্দুল কাইয়ুম জালালবাদী বলেন, আমি এখনো কিছুই করতে পারিনি। তিনি বলেন, ইসলামের প্রচার ও প্রসার এবং মানুষের কল্যাণের জন্য মুসলিম সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, আল­াহ রাব্বুল আলমিনের সন্তোষ্টি অর্জনের জন্য আমাদের কাজ করতে হবে।  যতদিন  বেঁচে থাকবো ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com