মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে কমান্ডেন্ট মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬
  • ৫২৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ বাহুবলে বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় মিরপুর আলিফ-সোবহান চৌধুরী ডিগ্রী কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলিফ-সোবহান চৌধুরী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভি.সি) প্রফেসর ড. সুশান্ত কুমার দাশ। বিশেষ আলোচক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র প্রভাষক প্রণব কান্তি দেব, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাশিম, আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসিত চন্দ্র দেব, মিরপুর দাখিল মাদরাসা সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিন আহমেদ, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আব্দুল আহাদ ও বৃত্তিপ্রাপ্ত শিার্থী মোঃ কাউসার আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কমান্ডেন্ট মানিক চৌধুরী তনয়া এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক পংকজ কান্তি গোপ টিটু। সভা শেষে বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার ২০ দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com