বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭৪ হাজার টাকার ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- রবিবার ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। একই দিন তেলিয়াপাড়া বিওপির হাবিলদার গোলাম সারোয়ারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার ১৫ নং ন্যাশনাল চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের ৯শ ৯৬ পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com