বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দৌলতপুর নবজাগরণ সংঘের প্রবাসীদেরকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ৬০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে নবজাগরণ সংঘের উদ্যোগে প্রবাসীদেরকে প্রাণঢালা অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার বিকালে দৌলতপুর গ্রামে প্রবাসীদের উপার্জিত অর্থে দারিদ্র বিমোচন ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরী করায় দৌলতপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংঘ এ সংবর্ধনা প্রদান করে। এডভোকেট মুন্সী আব্দুল কাইয়ুম’র সভাপতিত্বে ও সাইদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাশ, শেখ ফরিদ আহমদ, মোঃ আবুল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন হাফিজুর রহমান (মলাই মিয়া), আবু বকর সিদ্দিকী, আজিজুল হক মেম্বার, নজরুল ইসলাম (ধন মিয়া), মোঃ লুৎফুর রহমান ও মোঃ ইসমাইল মিয়াসহ দৌলতপুর গ্রামের সর্বসাধারণ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দৌলতপুর গ্রামের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদেরকে শ্রেষ্ট সন্তান হিসেবেও বলা যায়। প্রধান অতিথির হাত থেকে প্রবাসীরা সংবর্ধনা ক্রেস্ট ও ফুলের তোড়া গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com